ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুর সিটির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে একই দিনে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীর রূপনগরে কিশোর গ্যাং, ইভটিজিং, ও জঙ্গিবাদ প্রতিরোধে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হজযাত্রীদের সাথে বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ মির্জাগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত পঞ্চগড়ে এআই দিয়ে কিশোরীর ছবি বিকৃত, প্রতিবাদে মানববন্ধন শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর শিক্ষাদানই উচ্চশিক্ষার চাবিকাঠি- ইউজিসি চেয়ারম্যান মির্জাগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদপুরের ইলিশের নামে অনলাইন প্রতারণার চার সদস্য আটক

জয়পুরহাটের ক্ষেতলালে একই দিনে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি |
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একই দিনে পৃথক দুই স্থানে এক গৃহবধূ ও এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার ভাসিলা ও মাহমুদপুর ইউনিয়নের মহব্বতপুর নাগরপাড়া গ্রামে এ দুটি ঘটনা ঘটে।

ঘটনাগুলো ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা গ্রামের মুনিকা (২২) নামে এক গৃহবধূ সকাল ১০টার দিকে স্বামীর বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখা যায় । তিনি ভাসিলা পশ্চিমপাড়া গ্রামের সাদেকুল ইসলামের স্ত্রী। প্রায় এক বছর আগে তার মামাতো ভাইয়ের বউ কে পালিয়ে বিয়ে করেন । স্থানীয়দের দাবি, দাম্পত্য কলহের জেরে তিনি অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগও উঠেছে এবং তারা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

অপরদিকে, একই দিনে মাহমুদপুর ইউনিয়নের মহব্বতপুর নাগরপাড়া গ্রামে মাসুদ রানা (৩২) নামে এক ট্রলি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মজিবরের ছেলে। ধারণা করা হচ্ছে, দিবাগত রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটে। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
তবে মাসুদ রানার পরিবারের দাবি—এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। তাদের ভাষ্য, ঘটনাটি রহস্যজনক এবং এর পেছনে অন্য কারণ থাকতে পারে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ পৃথকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মোত্তাদুল হোসেন বলেন, “একই দিনে উপজেলার পৃথক দুই স্থানে ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও উভয় ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”

একই দিনে উপজেলার দুই গ্রামে পৃথক দুই মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাজীপুর সিটির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের ক্ষেতলালে একই দিনে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০১:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬