ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত মির্জাগঞ্জে কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কাঠের বাক্স খুলতেই বিকট শব্দে বোমা বিস্ফোরণ: ভ্যানচালক আহত গাজীপুর সিটির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে একই দিনে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীর রূপনগরে কিশোর গ্যাং, ইভটিজিং, ও জঙ্গিবাদ প্রতিরোধে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হজযাত্রীদের সাথে বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কুষ্টিয়ায় কুপিয়ে যুবক হত্যা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

সোহেল পারভেজ,কুষ্টিয়া |
কুষ্টিয়া সদর উপজেলায় প্রকাশ্য দিবালোকে সাগর (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (৮ মার্চ) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার চোরহাঁস এলাকার কোল্ড স্টোরের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সাগর আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি চোরহাঁস ফুট গোডাউনের পেছনের এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাগরের খালাতো ভাই অভিযোগ করে জানান, ঘটনার কিছুক্ষণ আগে সকাল প্রায় ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে মারধর করে এবং হুমকি দিয়ে বলে, তোর ভাইকে ডেকে নিয়ে আয়। এরপর তিনি সাগরকে খুঁজতে বের হন। কিছুক্ষণ পরই খবর পান সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

দুই জন পথচারী জানান, তারা পথ দিয়ে যাওয়ার সময় কোল্ড স্টোরের পাশে সাগরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে মোটরসাইকেলে করে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্য দিবালোকে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটলেও পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নিতে পারেনি। এতে পুলিশের তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. হোসেন ইমাম বলেন, কুপিয়ে জখম করা এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। কী কারণে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ

কুষ্টিয়ায় কুপিয়ে যুবক হত্যা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আপডেট টাইম : ০৩:১৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬