ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি: সৌদি আরবে ঈদ শুক্রবার কে হচ্ছেন মহম্মদপুর উপজেলা প্রশাসক? নীল সাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত; আহত শতাধিক বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

গাজীপুরে আরেক বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় কাউন্টারে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্টোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৭ থেকে ৮টি সিটসহ বাসের সিলিং পুড়ে যায়।

সোমবার সন্ধ্যা পৌনে ৮টায় শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার রাজা বাদশা বাস কাউন্টারে দাঁড়িয়ে থাকা রাজা-বাদশা পরিবহন নামের বাসে আগুন দেয়।

রাজা বাদশা কাউন্টারের ব্যবস্থাপক অভি আরাফাত অনিক জানান, ময়মনসিংহের স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে প্রতিদিনই রাজা বাদশা পরিবহনের বাস পাবনার উদ্দেশ্য চলাচল করে। সন্ধ্যা ৭টায় স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে ১১জন যাত্রী নিয়ে বাসটি পাবনার উদ্দেশ্য রওনা দেয় এবং সন্ধ্যা সাড়ে ৭টায় গড়গড়িয়া মাস্টার বাড়ি কাউন্টারে এসে পৌঁছে। সেখান থেকে যাত্রী নেওয়ার সময় পৌনে আটটার দিকে মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে বাসের পেছনের অংশে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত চলে যায়। আশপাশ থেকে পানি এনে বাসের পেছনের অংশে জানালার গ্লাস ভেঙে আগুন নেভানো হয়। ততক্ষণে আগুনে বাসের ৭/৮টি সিট, সিলিং পুড়ে যায়। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বাসে থাকা ১১জন যাত্রী দ্রুত নেমে পড়ায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

মাওনা হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তথ্য নিয়ে জেনেছে দুইটা সিট পুড়েছিল। বাস নিয়ে চালক গন্তব্যের উদ্দেশ্য চলে গেছে।

এর আগে গাজীপুরের কলেজপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি: সৌদি আরবে ঈদ শুক্রবার

গাজীপুরে আরেক বাসে আগুন

আপডেট টাইম : ০৬:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩