ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি: সৌদি আরবে ঈদ শুক্রবার কে হচ্ছেন মহম্মদপুর উপজেলা প্রশাসক? নীল সাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত; আহত শতাধিক বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

সিলেটে সহকর্মীর ‘মিস ফায়ারে’ আহত ওসি

সিলেটে বিএনপি ও জামায়াতের অবরোধে দায়িত্বপালনের সময় পুলিশ সদস্যের শর্টগানের ‘মিস ফায়ারে’ আহত হয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) উপকমিশনার আজবাহার আলী শেখ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল থেকে দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় দায়িত্ব পালন করছিলেন ওসি মো. শামসুদ্দোহাসহ পুলিশ সদস্যরা। সাড়ে ১০টার দিকে সাতমাইল এলাকায় যানবাহন আটকে ভাঙচুরের চেষ্টা হচ্ছে- এমন খবর পেয়ে সেখানে ওসিসহ অন্যরা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধাওয়া করার সময় পুলিশ কনস্টেবলের শর্টগান থেকে মিস ফায়ার হয়। এতে ওসির হাত জখম হয়।

উপকমিশনার আজবাহার আলী বলেন, ওসি শামসুদ্দোহা আঘাত গুরুতর নয়। তার বড় ধরনের ক্ষতি হয়নি। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি তার দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে ওসি শামসুদ্দোহার বক্তব্য জানতে তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি: সৌদি আরবে ঈদ শুক্রবার

সিলেটে সহকর্মীর ‘মিস ফায়ারে’ আহত ওসি

আপডেট টাইম : ১১:৫০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩