ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন-ইসরায়েলির ১৭৮ গুপ্তচরকে গ্রেপ্তার দাবী ইরানের তেল-গ্যাসের অস্থিরতায় ইরানে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা জয়পুরহাটের ক্ষেতলালে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে সাড়ে ৪ কোটি টাকা টোল আদায় ছুটির দিনে নারিকেল গাছে চড়ালেন অফিস সহায়ক,পড়ে গিয়ে ১৫ বছরের শিশু গুরুতর আহত মুরাদনগরে কালবৈশাখী ঝ’ড়ে ঘরের ওপর গাছ পরে নারীর মৃ-ত্যু কে হচ্ছেন মহম্মদপুর উপজেলা প্রশাসক? শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি: সৌদি আরবে ঈদ শুক্রবার নীল সাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত; আহত শতাধিক বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান

তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করবে আওয়ামী লীগ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আগামীকাল বুধবার। তফসিল ঘোষণার পর পর একে স্বাগত জানিয়ে সারাদেশে আনন্দ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় এক রুদ্ধদ্বার বৈঠকে কেন্দ্রীয় নেতারা এ সিদ্ধান্ত নেন। বৈঠক সূত্রে এই তথ্য জানা যায়।

বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির ৪৮ ঘণ্টা অবরোধে সারাদেশের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আরও বেশি সতর্ক অবস্থায় ও সতর্ক পাহারায় থাকার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে তফসিল ঘোষণা হলে তফসিলকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্পটে এবং সারাদেশের জেলা, উপজেলা ও ইউনিয়নে আনন্দ মিছিলেরও সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

উল্লেখ্য, আগামীকাল বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। কাল তফসিল ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম আজ সাংবাদিকদের বলেছেন, ‘কবে, কখন, কীভাবে তফসিল ঘোষিত হবে এ বিষয়টি আগামীকাল (বুধবার) সকাল ১০টায় এখানে আমি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদের (সাংবাদিকদের) অবহিত করব।’

জাহাংগীর আলম বলেন, ‘আপনারা জানেন ৭০ এবং তার পরবর্তী যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তার প্রত্যেকটারই তফসিল প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে সমগ্র জাতিকে এবং বিশ্বকে অবহিত করেছেন। এবারও সেই রেওয়াজ অব্যাহত থাকবে।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মার্কিন-ইসরায়েলির ১৭৮ গুপ্তচরকে গ্রেপ্তার দাবী ইরানের

তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করবে আওয়ামী লীগ

আপডেট টাইম : ০৫:১৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩