ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে চাই সরকার- ড. মঈন খান ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য- সড়ক ও সেতুমন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার বাউবিতে মুট কোর্ট সোসাইটির কর্মশালা অনুষ্ঠিত আমতলীতে খেলার মাঠের গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু গাজীপুরে অটোরিকশা চালককে হত্যা করে ৪২ হাজার টাকায় বিক্রি করে ভাগ করে নেয় আসামিরা পাবনায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা, নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন কচুরিপানায় ঢেকেছে চলনবিল, অনিশ্চয়তায় ৩০ হাজার কৃষক

কোটালীপাড়ায় তিন দিনব্যাপী কবি সুকান্ত মেলার উদ্বোধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তিন দিনব্যাপী কবি সুকান্ত মেলার উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন এ মেলাটির আয়োজন করে।

শুক্রবার সকাল ১১ টা থেকে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটায় এ মেলার আনুষ্ঠানিকতা শুরু হলেও সন্ধ্যা ৬টায় স্থানীয় সরকার বিভাগ গোপালগঞ্জের উপ-পরিচালক আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসাস আজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম, প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক, উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বুলবুল উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আজাহারুল ইসলাম বলেন, কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শকে বর্তমান যুব সমাজের মাঝে ছড়িয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে। আশা করি এই মেলার মধ্যে দিয়ে কিছুটা হলেও কবি সুকান্ত ভট্রাচার্য্যকে বাঙালি জাতি বা আগামী প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারবো। এই মেলাকে আগামী দিনে আরো বড় পরিসরে করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো।

১৯২৬ সালের ১৫ আগস্ট কবি সুকান্ত ভট্রাচার্য্য কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম নিবারন ভট্রাচার্য্য। মাতা সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মারা যান। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখ যোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে চাই সরকার- ড. মঈন খান

কোটালীপাড়ায় তিন দিনব্যাপী কবি সুকান্ত মেলার উদ্বোধন

আপডেট টাইম : ০৬:৪৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪