ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

মাগুরায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের সাক্ষাৎ ও কবর জিয়ারত

মোঃ রনি আহমেদ রাজু |
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে মাগুরায় জুলাই আন্দোলনের ১০ শহীদের কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারের মাঝে উপহার প্রদান করা হয়।

শনিবার (০১) আগস্ট কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ শহীদদের কবর জিয়ারত শেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে তারা শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আনোয়ার পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট।
নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের পাশে থেকে ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।

একই সঙ্গে জেলা ছাত্রদলের নেতাকর্মীদেরও শহীদ পরিবারের নিয়মিত খোঁজখবর নেওয়া এবং তাদের পাশে থাকার আহ্বান জানান।
শহীদ মেহেদী হাসান রাব্বীর ভাই মোঃ ইদ্রিস হোসেন বলেন, মেহেদী হাসান রাব্বি ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি বিএনপির জন্য নিবেদিতপ্রাণ একজন কর্মী ছিলেন। দলের প্রতিটি কর্মসূচি ও সভা-সমাবেশে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা!

মাগুরায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের সাক্ষাৎ ও কবর জিয়ারত

আপডেট টাইম : ০২:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬