শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে সতর্ক অবস্থানে থেকে স্থানীয় প্রশাসন ও পুলিশের সাথে সমন্বয়ের মাধ্যমে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
মোতায়েনকৃত এলাকা ও পয়েন্টসমূহ:
শিল্প কারখানার নিরাপত্তা ও ঢাকা-গাংঘেঁষা শিল্পাঞ্চলজুড়ে বিজিবির টহল দল নিম্নোক্ত স্থানগুলোতে দায়িত্ব পালন করছে:
-
গাজীপুর অঞ্চল: চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা।
-
ঢাকা জেলা ও মহানগর: সাভার, আশুলিয়া ও মিরপুর।
-
নারায়ণগঞ্জ অঞ্চল: শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল।
ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় প্রযুক্তিনির্ভর নজরদারি
শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ে মোতায়েনকৃত সদস্যদের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের বিশেষ মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়েছে, শিল্পাঞ্চলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, তৈরি পোশাক কারখানা ও অর্থনৈতিক অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির প্রয়োজনীয় সর্বোচ্চ প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রিন্ট
মো:রাসেল মিয়া, স্টাফ রিপোর্টার গাজীপুর 










