ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোনে সিসিটিভি নজরদারি রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ

রাজধানীর হাজারীবাগে রাজউকের নিয়মনীতি ও নির্মাণবিধি উপেক্ষা করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। টালী অফিসের পাশে সিকদার রিয়েল স্টেটের ১/১৭, রোড নম্বর ৬ এলাকায় খন্দকার শাহজাহান নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবন ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন। সরেজমিন পরিদর্শনে ভবনটিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার ঘাটতি, অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত নির্মাণ বা ডেভিয়েশনের অভিযোগ এবং রাজউকের নির্ধারিত তথ্যসংবলিত সাইনবোর্ড না থাকার বিষয়টি চোখে পড়ে। স্থানীয়দের নিরাপত্তা এবং নগর পরিকল্পনার নিয়মনীতি নিয়ে উদ্বেগ তৈরি হলেও দ্রুতগতিতে চলছে ভবনটির নির্মাণকাজ। ইতোমধ্যে পাঁচতলার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে বলে সরেজমিনে জানা গেছে। অভিযোগ রয়েছে, ভবনটিতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না করেই নির্মাণকাজ চালানো হচ্ছে, যা আশপাশের বাসিন্দা ও পথচারীদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।
এ বিষয়ে রাজউকের সংশ্লিষ্ট অথরাইজড অফিসার রাকিবুল হাসানের কাছে জানতে চাইলে তিনি জাতীয় দৈনিক খবর বাংলাদেশকে বলেন, ‘ওই ভবনে কিছু অনিয়ম রয়েছে, সেটি আমরাও জানি। ভবনটির বিরুদ্ধে নোটিশ করা হয়েছে এবং যেকোনো সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’
তবে রাজউকের পক্ষ থেকে অনিয়মের বিষয়টি জানা এবং নোটিশ দেওয়ার কথা স্বীকার করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন উঠেছে। নোটিশ দেওয়ার পরও কীভাবে ভবনটির নির্মাণকাজ অব্যাহত রয়েছে? পাঁচতলা পর্যন্ত নির্মাণকাজ শেষ হওয়ার পরও কেন কার্যকর অভিযান পরিচালনা করা হয়নি? রাজউকের মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা বাস্তবে কবে কার্যকর হবে?
নগর পরিকল্পনাবিদদের মতে, অনুমোদিত নকশা অনুসরণ না করে ভবন নির্মাণ এবং নির্মাণকাজের সময় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না করা হলে তা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। তাই শুধু নোটিশ জারি করেই দায়িত্ব শেষ নয়; অভিযোগের সত্যতা যাচাই করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে ভবনটির অনুমোদিত নকশা, নির্মাণের বৈধতা, ডেভিয়েশন এবং নিরাপত্তাব্যবস্থা যাচাই করা হোক। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ নির্মাণকাজ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
এখন দেখার বিষয়, রাজউক কবে নাগাদ তাদের ঘোষিত মোবাইল কোর্ট পরিচালনা করে অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়, নাকি নোটিশ আর আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে সংস্থাটির ভূমিকা।
এবিষয়ে ভবন মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি

রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ

আপডেট টাইম : ০৫:৪২:১২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬