ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে বহিরাগত ব্যক্তির প্রভাবের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শালিখায় পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার এর শুভ উদ্বোধন বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতের আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ বান্দরবানের সুয়ালক চেক স্টেশনে টিপি পরীক্ষার নামে অর্থ আদায়ের অভিযোগ গাজীপুরের ভাওয়াল রাজদিঘীসহ সব খাস পুকুর উদ্ধারের দাবি শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন

মো: সুমন, বান্দরবান |
মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়ে ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা ২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বান্দরবান জেলা উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা উৎসব উদযাপন পরিষদের সভাপতি উচ নু মং মার্মা। তিনি লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে জেলায় বিরাজমান দুই কমিটির মতবিরোধ নিরসনে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যস্থতায় সমন্বিতভাবে উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে দুঃখের বিষয়, আমরা অতীতের ন্যায় এবারে ও নিজের সবটুকু দিয়ে উৎসবকে সুন্দর করেতে চাইলেও অপর একটি পক্ষ নিজের সিদ্ধান্তে অটুট, তারা কোন ধরনের সমন্বিত সিধান্ত মানতে নারাজ। যার ফলে একটি উৎসব ফিরে ২পক্ষের নানা কর্মসূচী রয়েছে।
তিনি আরো বলেন, “আমরা উৎসবের বিভাজন দূর করে একযোগে ও ঐক্যবদ্ধভাবে ওয়াগ্যোয়াই পোয়ে উদযাপনে সম্মত ছিলাম। অপর কমিটি আমাদের সেই সমন্বিত উদযাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাই আমরা সমাজের কথা মাথায় রেখে সুশীল সমাজের সাথে আলাপ আলোচনা করে এই উৎসবকে সুন্দর করে সারা দেশের কাছে তুলে ধরতে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে
ছয় দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে যার মধ্যে রয়েছে, ২১ অক্টোবর থেকে শুরু হওয়া ছয় দিনব্যাপী আয়োজন চলবে ২৬ অক্টোবর পর্যন্ত।
কর্মসূচির অংশ হিসেবে ২১ অক্টোবর বিকেল ৩টায় হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আগামী ২৪ অক্টোবর শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ২৫ অক্টোবর রোববার সকাল ৫টা ৩০ মিনিটে কমলং থেকে রাজা মাঠ পর্যন্ত আয়োজন করা হবে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
একই দিন বিকেল ৩টায় দায়ক-দায়িকা ও সর্বসাধারণের পূজা-অর্চনার উদ্দেশ্যে মঙ্গল রথযাত্রা অনুষ্ঠিত হবে। ২৬ অক্টোবর সোমবার বিকেল ৪টায় পুরাতন রাজবাড়ী প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এতে রাজগুরু বৌদ্ধবিহার (খংওয়াক্যং) ও উজানী পাড়া রাজগুরু বৌদ্ধবিহার (থিহ্যইক্যং)-এর অভিমুখে রথযাত্রা পরিচালিত হবে। সেখানে দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকারা পূজা-অর্চনা করবেন। পরে পাড়া ও শহর প্রদক্ষিণ শেষে উজানী পাড়া বৌদ্ধবিহারে রথ উৎসবের মাধ্যমে রথযাত্রার সমাপ্তি ঘটবে।
এ ছাড়া ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় রাজগুরু বৌদ্ধবিহার প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও চুলামণি জাদির উদ্দেশ্যে ফানুস উত্তোলনের কথা উল্লেখ রয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে ২৭ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭টায় বিভিন্ন পাড়ার অংশগ্রহণে ঐতিহ্যবাহী পিঠা তৈরির উৎসব আয়োজনের কথাও জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উ ক্য সিং মার্মা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিবৃন্দ পাশাপাশি উৎসব উদযাপন পরিষদে নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলন থেকে উৎসবের সার্বিক সফলতা নিশ্চিত করতে স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মধ্য দিয়ে বান্দরবানের ঐতিহ্যবাহী উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০১:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬