ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের সুয়ালক চেক স্টেশনে টিপি পরীক্ষার নামে অর্থ আদায়ের অভিযোগ গাজীপুরের ভাওয়াল রাজদিঘীসহ সব খাস পুকুর উদ্ধারের দাবি শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দাঙ্গা দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় ১ হাজার রায়ট কার কিনছে পুলিশ শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার পঞ্চগড়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও অপপ্রচার প্রতিরোধে প্রেস কাউন্সিলের কর্মশালা গাজীপুরে অবৈধভাবে কৃষিজমি ভরাটের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পেলেন সুদীপ বসাক গাজীপুরে বিদেশ থেকে পাঠানো টাকার হিসাবের দ্বন্দ্বে স্ত্রীকে হত্যার অভিযোগ গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা: ৪ জন গ্রেপ্তার

শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মোঃ রনি আহমেদ রাজু |
মাগুরার শালিখা উপজেলার ‘জুনারী খাদিজাতুল কুবরা (রাঃ) দারুল উলুম মহিলা দাখিল মাদরাসা’র সুপারের চরম অবহেলা ও দায়িত্বে অবহেলার কারণে ৫ম শ্রেণির ছাত্রী সামিয়া খাতুনের জীবন এখন সংকটাপন্ন।

​জানা গেছে, গত ৫ দিন আগে বিকেল ৩টার দিকে প্রতিষ্ঠান চলাকালীন সময়ে ছাত্রী সামিয়া অসুস্থ হয়ে পড়ে। অভিযোগ উঠেছে, তার অসুস্থতার খবর জানা সত্ত্বেও মাদরাসার কোনো শিক্ষক বা কর্মচারী চিকিৎসার জন্য তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেননি।
​আজ শনিবার হাসপাতালে চিকিৎসাধীন সামিয়াকে দেখতে গেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে কান্নায় ভেঙে পড়ে।
​ভুক্তভোগী ছাত্রীর বাবা জুনারী গ্রামের মো. জসিম মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লেও মাদরাসা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আমি মাদরাসা থেকে প্রায় ৮-১০ কিলোমিটার দূরে বুনাগাতীতে ছিলাম। খবর পেয়ে দ্রুত মাদরাসায় এসে দেখি, অন্য শিক্ষার্থীরা আমার মেয়েকে হাত-পা ধরে ঝুলিয়ে বাইরে নিয়ে আসছে। তখন সে সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ছিল। আমি সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।”
​সন্তানের এই অবস্থার জন্য তিনি মাদরাসা সুপারের চরম গাফিলতিকে দায়ী করে এর সুষ্ঠু বিচার এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের সুয়ালক চেক স্টেশনে টিপি পরীক্ষার নামে অর্থ আদায়ের অভিযোগ

শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আপডেট টাইম : ১২:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬