ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিন্ডিকেট ভাঙতে লটারির মাধ্যমে ঢাকার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ১৮ কর্মকর্তা মাগুরায় মাদকবিরোধী অভিযানে ৮ হাজার ইয়াবা উদ্ধার নারীসহ ৩ জন গ্রেপ্তার স্বামীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে; নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদেশযাত্রার অভিযোগ! উত্তর মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাজী ইউসুফ একই সঙ্গে মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ, গোডাউন সিলগালা মাগুরায় আদালতের স্থিতাবস্থা অমান্য করে পুলিশ বিবাদীর ঘর তুলে দিলেন গ্যাড়াকলে সাভারের বনগাঁও ইউপি সচিব আবুল কালাম আজাদ হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাগুরায় মাদকবিরোধী অভিযানে ৮ হাজার ইয়াবা উদ্ধার নারীসহ ৩ জন গ্রেপ্তার

মাগুরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত সমন্বিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত রাতে মাগুরা সদর থানা, ডিবি ও সিসিআইসি সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. শাহীন আলম ওরফে শাহীন (৪৬), তার স্ত্রী সাথী খাতুন (৩৬) এবং খালিদ হাসান (৩১)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত ১৩৫ সিসির একটি ডিসকভার মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৬ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রেস রিলিজে আরও জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে। একই সঙ্গে অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রিন্ট
ট্যাগস

সিন্ডিকেট ভাঙতে লটারির মাধ্যমে ঢাকার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ১৮ কর্মকর্তা

মাগুরায় মাদকবিরোধী অভিযানে ৮ হাজার ইয়াবা উদ্ধার নারীসহ ৩ জন গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬