ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস- ২০২৬ পালিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্বের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ সম্পন্ন প্রধানমন্ত্রীর জন্মদিনে গাকৃবির উদ্ভাবনী ও আন্তর্জাতিক সাফল্য উৎসর্গ করলেন উপাচার্য বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি ক্ষেতলালে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার সীমান্তে বড় সাফল্য বিজিবির: ১০ মাসে প্রায় ২২২ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ, আটক- ৬১৬ প্রাইভেট মেডিকেল সিন্ডিকেটের ইন্ধনে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে বিষোদগার! ​ মহম্মদপুরে সহকারী কমিশনার (ভূমি)র বিরুদ্ধে সংবাদ সম্মেলন বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ, পাসের হার শতকরা ৬৪ দশমিক ৭৫

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস- ২০২৬ পালিত

মো: রাসেল মিয়া |
গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট সেনানিবাসের স্টেশন সদর দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ২১ নভেম্বর ২০২৬ (শনিবার) বিকেলে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। প্রতি বছরের মতো এ বছরও রাজেন্দ্রপুর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদার সঙ্গে একটি মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ সব গণ্যমান্য অতিথিবৃন্দকে অভ্যর্থনা জানান , বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (বিপসট কমান্ড্যান্ট) এবং স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ নাসির উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এর মেজর জেনারেল সৈয়দ সাব্বির আহমেদ,তিনি বলেন মুক্তিযুদ্ধের সময় গাজীপুর অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।

তিনি গাজীপুর অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সব বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং আগত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে মেজর জেনারেল সৈয়দ সাব্বির আহমেদ, তিনি আরো বলেন, জাতীয় পর্যায়ে যেকোনো দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান রয়েছে। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়টিও উল্লেখ করেন।

​সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, ২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, ৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালাহ উদ্দিন আইয়ুবী, ৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস- ২০২৬ পালিত

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস- ২০২৬ পালিত

আপডেট টাইম : ১২:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬