ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ দুই আমলেই সুবিধাভোগী হাকিম খান: একের পর এক অপকর্মে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মির্জাগঞ্জে আখতার হোসেন মেমোরিয়াল কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণির শিক্ষক পুরস্কারসহ ১২টি ইভেন্টে শীর্ষ সাফল্য অর্জন করায় পটুয়াখালীর মির্জাগঞ্জে আখতার হোসেন মেমোরিয়াল কলেজে এক বিশেষ মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ আগস্ট বিকাল ৪টায় এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এরিয়ার ভাইস মার্শাল (অব:) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সম্মাননা স্মারক তুলে দেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মানিকুর রহমান ছিদ্দিক-এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ গাজী মো: বজলুর রহমান, মো: মোফাজ্জেল হোসেন খান, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো: হারুন অর রশিদ এবং সাদেকুল ইসলাম তালুকদার।
এছাড়াও সভায় বক্তব্য প্রদান করেন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাহিন চৌধুরী পাশা এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এইচএম নুরুল হকসহ আরও অনেকে। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে পরিচালনা করেন বাংলা বিভাগের প্রভাষক রাজিয়া সুলতানা।
সভায় বক্তারা কলেজের সার্বিক একাডেমিক পরিবেশ এবং জাতীয় শিক্ষা সপ্তাহে ১২টি বিষয়ে সেরা পুরষ্কারসহ শ্রেষ্ঠ শিক্ষকের গৌরব অর্জনের ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের শিক্ষার মান ধরে রেখে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান

মির্জাগঞ্জে আখতার হোসেন মেমোরিয়াল কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:৪৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬