ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি: সৌদি আরবে ঈদ শুক্রবার কে হচ্ছেন মহম্মদপুর উপজেলা প্রশাসক? নীল সাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত; আহত শতাধিক বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

রাজারবাগের পুকুরে ভেসে উঠল পুলিশ সদস্যের মরদেহ

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে গোসল করতে নেমে মারা গেছেন কনস্টেবল মো. মমিনুল ইসলাম। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে রাজারবাগ পুলিশ লাইনসের সিরুমীয়া মাঠের পাশের পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।

আজ বৃহস্পতিবার ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, টি-শার্ট পরে প্যান্টের পকেটে হাত দিয়ে পুকুর পাড়ে হেঁটে যান এক যুবক। তিনি পুলিশ সদস্য মমিনুল ইসলাম বলে জানা গেছে। ঘাটে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় পাশের সড়ক দিয়ে দুজন এসে ঘাটের কাছে দাঁড়িয়ে কথা বলেন। সেখানে মমিনুলের সঙ্গেও কথা বলেন তারা। এরপর পুকুরে লাফ দিয়ে সাঁতার কাটতে শুরু করেন মমিনুল। তখন দুজন সড়ক দিয়ে সামনে এগিয়ে যান। কিছুক্ষণ তাকে সাঁতার কাটতে দেখা যায়। একটু পর পানিতে তলিয়ে যান মমিনুল।

এ সময় আরেকজনকে পুকুরের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখা যায়। কিছুক্ষণ পর আরেক যুবক পুকুরে নামেন গোসল করতে। সাঁতরে কিছু দূর গেলেই মমিনুলের মরদেহ ভেসে উঠতে দেখেন তিনি। পরে চিৎকার করে অন্যদের ডাক দিলে সবাই সেখানে জড়ো হতে দেখা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া আমাদের সময়কে বলেন, ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কীভাবে মমিনুলের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, মমিনুল ইসলামের বাড়ি নওগাঁয়। ২০১৫ সালের ১২ নভেম্বর পুলিশে যোগদান করেন তিনি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি: সৌদি আরবে ঈদ শুক্রবার

রাজারবাগের পুকুরে ভেসে উঠল পুলিশ সদস্যের মরদেহ

আপডেট টাইম : ০৫:০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪