ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি: সৌদি আরবে ঈদ শুক্রবার কে হচ্ছেন মহম্মদপুর উপজেলা প্রশাসক? নীল সাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত; আহত শতাধিক বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

বহিরাগতদের প্রতিহিংসার শিকার উত্তরা প্রেসক্লাবের নেতারা

নিজস্ব প্রতিবেদক :

উত্তরায় বসবাসরত গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ সংগঠন উত্তরা প্রেসক্লাবের নেতৃস্থানীয় নেতারা বহিরাগতদের দ্বারা প্রতিহিংসার শিকার। গতকাল সংগঠনের পক্ষ থেকে দেয়া একটি বিবৃতির মাধ্যমে এমনটাই দাবি করা হয় সংগঠনটির পক্ষ থেকে।
উত্তরায় বসবাসরত গণমাধ্যম কর্মী ও সুধী সমাজের উর্দেশ্য দেয়া বিবৃতিতে বলা হয়, উত্তরার চন্ডালভোগ মৌজায় খালপারে অবস্থিত উত্তরা প্রেসক্লাবের স্থায়ী ভবনের নির্মান কাজ চলমান। সমাজের বিত্তবানদের আন্তরিক সহযোগিতা এবং নির্বাহী কমিটির অক্লান্ত চেষ্টায় চলছে নির্মাণ কাজ। কিন্তু একটি চক্র চলমান কাজটি বন্ধ করা সহ ক্লাব ঘরটি উচ্ছেদ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিক লিখিত অভিযোগ দেয়াসহ স্থাপনাটি যাতে না হয় এজন্য সব চেষ্টাই করে যাচ্ছে। ঘর উচ্ছেদের সব রকম চেষ্ঠায় ব্যর্থ হয়ে চক্রটি এখন ক্লাবের নেতাদের বিরুদ্ধে প্রতিহিংসাবসত নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে। সদস্য হিসেবে থাকার নূনতম শিক্ষা এইচএসসি পাশ না থাকলেও ভুয়াদের বড় একটি অংশ ক্লাবের সদস্য হওয়ার জন্য নানা রকম চাপ সৃষ্টি করে আসছে দীর্ঘ দিন থেকেই। নির্মান কমিটি বা ক্লাবের নির্বাহী কমিটির কেহ নয়, এমন একজনের কাল্পনিক অভিযোগের ভিত্তিতে সেই ভুয়ারা সামাজিক যোগাযোগ ও ভুঁইফোঁড় সংবাদ মাধ্যমে ভয়ানক অপপ্রচারে লিপ্ত রয়েছে।
এ বিষয়ে উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল আলম মজুমদার বলেন, উত্তরায় বসবাসরত সাংবাদিকদের প্রিয় সংগঠন উত্তরা প্রেসক্লাবের ভবন নির্মাণ কাজ আমি গত বছরের আগষ্ট মাসে শুরু করি। সেই থেকে একটি চক্র প্রতিহিংসার বশবতী হয়ে ঘরটির নির্মান কাজ বন্ধ করার জন্য হেন কোন চেষ্টা নাই যা তারা করেনি। সেই চেষ্টায় ব্যর্থ হয়ে সর্বশেষ নির্বাহী কমিটি ও নির্মান কমিটি নেতাদের বিরুদ্ধে কাল্পনিক রড চুরির ফলাও প্রচারে ব্যস্ত রয়েছে। অথচ এরা উত্তরা প্রেসক্লাবের কেহ না।
তিনি আরো বলেন, আমি নিজে আমার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সিনিয়র সহ সভাপতি আলাউদিন আযাদ, অর্থ সম্পাদক ফরিদ আহম্মেদ নয়নের বিরুদ্ধে রোড চুরির অভিযোগ আনছে। অশিক্ষিত ভুঁইফোঁড় লোকগুলো নিশ্চিত ভাবেই জানে না যে আমরাই ক্লাবের কোর কমিটি। প্রায় ২০ লক্ষ টাকা খরচের এ উন্নয়ন করছি আমিসহ আমাদের কয়েকজন, আর আমাদেরকেই চোর বানানো হাস্যকর এবং দৃষ্টতা। এ বিষয়ে আইনি প্রতিকার চাওয়া হবে। উত্তরার সিনিয়র সিটিজেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ভালোভাবেই অবগত আছেন আমাদের চলমান কাজের ব্যপারে। তাছাড়া এ বিষয়ে তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি। আমরা সমস্ত বিষয়গুলো আমলে নিয়ে তদন্ত করছি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি: সৌদি আরবে ঈদ শুক্রবার

বহিরাগতদের প্রতিহিংসার শিকার উত্তরা প্রেসক্লাবের নেতারা

আপডেট টাইম : ০৮:০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪