ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বোদায় দুই স্কুলে এসএসসি পরীক্ষার্থীর পাস করল না কেউ গাজীপুরে জালিয়াতির মাধ্যমে সংখ্যালঘু পরিবারের জমি খারিজের অভিযোগ, মামলা বিচারাধীন সমতার ভিত্তিতে ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন গাজীপুর সিটিতে ৫৮ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৮০ শতাংশ কাজ সম্পন্ন মুরাদনগরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর! মির্জাগঞ্জে উন্নত মৎস্য চাষ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন মহম্মদপুরে ইউএনওর অপসারণ দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

১১ কোটি টাকার অবৈধ সম্পদ: কাস্টমস এজেন্ট হ্যাপীর বিরুদ্ধে মামলা

  • খবর বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৬:০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১০৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রির্পোটার মঞ্জুরুল ইসলাম রতন:

প্রায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট শরীফ মোহাম্মদের (হ্যাপী) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি শরীফ মোহাম্মদ (হ্যাপী) কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট হিসেবে কর্মরত থেকে অবৈধ উপায়ে ৬ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার ৫৪২ টাকার সম্পদ অর্জন করেছেন দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
অন্যদিকে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তার নিজ নামে অর্জিত ৯ কোটি ১৫ লাখ ৫০ হাজার ১২৫ টাকার সম্পদের মধ্যে জেনে-শুনে অসৎ উদ্দেশ্যে ৩ কোটি ৮০ লাখ ৩৯ হাজার ১৪ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। সব মিলিয়ে প্রায় ১১ কোটি টাকার সম্পদের অসঙ্গতি পাওয়া গেছে দুদকের অনুসন্ধানে। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বোদায় দুই স্কুলে এসএসসি পরীক্ষার্থীর পাস করল না কেউ

১১ কোটি টাকার অবৈধ সম্পদ: কাস্টমস এজেন্ট হ্যাপীর বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৬:০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪