ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরা গোপালগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নাসিরুল ইসলাম (মিলন) গ্রেপ্তার দৈনিক খবর বাংলাদেশ’র মুরাদনগর প্রতিনিধির ঈদ শুভেচ্ছা দৈনিক খবর বাংলাদেশের ঝিনাইদহ প্রতিনিধির ঈদ শুভেচ্ছা দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক’র ঈদ শুভেচ্ছা মনপুরার কিংবদন্তি রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল মান্নান আর নেই মনপুরাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়া কুষ্টিয়ার কুমারখালী থানার ওসি’র গাড়ি ভাঙচুরের অভিযোগ এমপির বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলির ১৭৮ গুপ্তচরকে গ্রেপ্তার দাবী ইরানের তেল-গ্যাসের অস্থিরতায় ইরানে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা জয়পুরহাটের ক্ষেতলালে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কে এই শরীফ জহির?

  • রাজু আহমেদ :
  • আপডেট টাইম : ০৭:৫০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ৯৮১ বার পড়া হয়েছে

খোঁজ নিয়ে জানা যায়, ইউসিবিএল ব্যাংকের বর্তমান চেয়ারম্যান শরীফ জহির। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের (বিজিএমইএ) সদস্য। অনন্ত গ্রম্নপের এমডি শরীফ জহিরের চট্টগ্রাম ইপিজেডে জেড অ্যান্ড জেড ইন্টিমেন্টস কারখানা রয়েছে। এছাড়া আদমজী ইপিজেডে ৫টি কারখানা রয়েছে।

সূত্র জানায়, আওয়ামী লীগের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্যসচিব আহমেদ কায়কাউস, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকসহ উচ্চপর্যায়ের মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের দহরম-মহরম সম্পর্ক থাকলেও ক্ষমতার পটপরিবর্তনে ১৮০ ডিগ্রি বাঁক নিয়ে শরীফ জহির হয়ে গেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের লোক।

আরও জানা যায়, ২০২২ সালের ২৬ জানুয়ারি পানামা ও প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে নাম আসা ৬৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা হাইকোর্টের (উচ্চ আদালত) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে দাখিল করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে পানামা পেপারসে ৪৩ ও প্যারাডাইস পেপারসে ২৬ জনের নাম রয়েছে। সেই তালিকাতেও এই শরীফ জহিরের নাম রয়েছে বলে দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে।

এসব বিষয় সম্পর্কে জানতে শরীফ জহিরের সঙ্গে বার বার যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি। পরে মেইল, হোয়াটঅ্যাপ এবং মুঠোফোনে খুদে বার্তা পাঠালেও তিনি কোনো প্রতিউত্তর দেননি

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরা গোপালগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নাসিরুল ইসলাম (মিলন) গ্রেপ্তার

কে এই শরীফ জহির?

আপডেট টাইম : ০৭:৫০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪