ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

গাজীপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি-
গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ আন্ত:জেলা মাদক চোরাচালান চক্রের ৪জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
২৭ নভেম্বর বুধবার সকালে শ্রীপুর থানাধীন জৈনাবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে উপ পরিদর্শক জুয়েল মিয়া বাদি হয়ে শ্রীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আন্ত:জেলা মাদক চোরাচালান চক্রের সদস্য হলেন- ময়মনসিংহ জেলার পাগলা থানা লংগাইর এলাকার মৃত মনসুর মৃধার ছেলে পলাশ(৩৯), ময়মনসিংহ জেলার ভালুকা থানার খুর্দ্দ এলাকার মৃত আবুল হোসেন সেকের ছেলে আতিকুল ইসলাম(৪০), ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার কলাদহ এলাকার ফারুক খানের মেয়ে ফারিহা আক্তার(১৯), টাঙ্গাইল জেলার সখিপুর থানার জিতাস্বরী এলাকার শাহানুরের মেয়ে সায়লা আক্তার(২০)।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইমদাদুল ইসলাম মিঠুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকষ সদস্যরা অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আন্ত:জেলা মাদক চোরাচালান চক্রের সদস্য। পরে গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শ্রীপুর মডেল থানায় সোপর্দ করা হয়। অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইমদাদুল ইসলাম মিঠুন আরও বলেন, গাজীপুর থেকে মাদক নির্মূলে আমরা সর্বদা প্রস্তুত। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান

গাজীপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:২৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪