ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৩ দিন যাতায়াত বন্ধ গাজীপুর সিটি কর্পোরেশের প্রকৌশল বিভাগের উন্নয়ন সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক বনায়নের গাছ না কেটে বেড়িবাঁধ সংস্কারের অভিযোগ কুমিল্লা মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে ছেলেকে কারাদণ্ড বিসিক এর জিএম/পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি! বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন- পানিসম্পদ প্রতিমন্ত্রী

আদমদীঘিতে মাদকসেবনের দায়ে চার জনকে ভ্রাম্যমাণ দিল ইউএনও

এমামুল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি- বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে চারজনের জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির হারদাম এলাকার বাবুর স্ত্রী অহেদা বেগম (৫০), একই ইউপির বাগবাড়ী গ্রামের মৃত শহিদুল মন্ডলের ছেলে বিপ্লব মন্ডল (৩০) ও নওগাঁর সদর উপজেলার বাড়িয়া এলাকার জসিম সরদারের ছেলে পলাশ সরদার (২৮), একই উপজেলার হাট তিলকপুর এলাকার শফিকুলের ছেলে শিবলু (৩০)

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক মোঃ আসলাম জানান, সোমবার দুপুরে

উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক সেবনের দায়ে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে অহেদা বেগমকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, পলাশ সরদারকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, বিপ্লব হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং শিবলুকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৩ দিন যাতায়াত বন্ধ

আদমদীঘিতে মাদকসেবনের দায়ে চার জনকে ভ্রাম্যমাণ দিল ইউএনও

আপডেট টাইম : ০৩:১৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪