ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৩ দিন যাতায়াত বন্ধ গাজীপুর সিটি কর্পোরেশের প্রকৌশল বিভাগের উন্নয়ন সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক বনায়নের গাছ না কেটে বেড়িবাঁধ সংস্কারের অভিযোগ কুমিল্লা মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে ছেলেকে কারাদণ্ড বিসিক এর জিএম/পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি! বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন- পানিসম্পদ প্রতিমন্ত্রী

বগুড়ার সান্তাহারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক-
বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের বাঁশ হাটি নওগাঁ-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার কংকাই এলাকার আব্দুর রহমান মন্ডলের ছেলে আল হোসাইন মন্ডল (১৯), একই উপজেলার ছোটধাপ এলাকার জিয়াউর রহমানের ছেলে সাহ নেওয়াজ (১৮) ও কাহালু উপজেলার কাজিপাড়া এলাকার মঞ্জুর আলীর ছেলে মিথুন প্রামাণিক (১৯)।

এসব তথ্য নিশ্চিত করেছেন সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আজিমুল হক।

পুলিশের এই কর্মকর্তা জানান, রবিবার রাতে তিন মোটরসাইকেল আরোহী নওগাঁ বাণিজ্য মেলা থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথেমধ্যে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকায় নওগা-বগুড়া সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক আলু বোঝায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তারা মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৩ দিন যাতায়াত বন্ধ

বগুড়ার সান্তাহারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট টাইম : ১২:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫