ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক! মাদক ব্যবসায়ী ধরাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ আটক ৮ মাগুরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বক্কার সিদ্দিকীর পেটে উন্নয়ন প্রকল্পের ৫০ কোটি টাকা! ঝিনাইদহ পুলিশের অভিযানে চোর চক্রের তিন সদস্য দুইটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত বিসিক এর প্রধান কার্যালয়ে দুদকের টিম: সিংহভাগ অভিযোগ পিডি হাফিজুর রহমানের বিরুদ্ধে! রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ৫৮ তম বিশ্ব ইজতেমার ২য় পর্ব

রেজাউল মোল্লা,গাজীপুর

টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনা করে, লাখো কণ্ঠে উচ্চারিত আমিন-আমিন ধ্বনিতে শেষ হলো তাবলিগ জামাতের সর্ববৃহৎ মিলনমেলা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

বুধবার দুপুরে ১২টা ০৯ মিনিটে মোনাজাত শুরু হয়। আখেরি মোনাজাত চলে প্রায় ১৯ মিনিট। এবার ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের। এর আগে বাদ ফজর বয়ান করেন- ব্যাঙ্গালোর (ভারত) এর তাবলীগের শীর্ষ মুরুব্বী ভাই ফারুক। তার তরজমা (অনুবাদ) করেন মুফতি আমানুল হক।

সকাল সাড়ে ৯টায় ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়াতি বয়ান করেন। পরে এর তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।
হেদায়াতি বয়ানের পর নসিয়তমূলক বক্তব্য পেশ করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা। এরপর বাংলায় অনুবাদ করেন মাওলানা জুবায়ের। নসিয়তমূলক বক্তব্য শেষে শুরু হয় আখেরি মোনাজাত।

বিশ্ব ইজতেমার শেষ ও গুরুত্বপূর্ণ বিষয় হলো আখেরি মোনাজাত। আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা করা হয়। বিশ্বের পথভ্রষ্ট মুসলিমদের সঠিক পথে চলা এবং তাবলিগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তাওফিক কামনা করা হয়। দোয়ায় ইহকাল ও পারকালের কল্যাণ কামনায় দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি স্রষ্টার দরবারে কান্নাকাটি করেন।

আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকে টঙ্গীর ইজতেমা স্থলে আসতে থাকে মুসল্লিরা। যানচলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও মোনাজাতের আগে ইজতেমার মাঠ ও আশপাশের স্থানে লাখো মুসল্লীর ভীড় জমে। লাখ লাখ মুসল্লি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ফ্লাইওভার, বিভিন্ন ভবনের ছাদ, নৌকা, ব্রিজ ও অলিগলিতে অবস্থান নিয়ে আখেরি মোনাজাতে অংশ নেন। নানান ভোগান্তির পরেও মুসল্লিরা আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় ময়দানে আসে আখেরি মোনাজাতে অংশ নিতে। এবার ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্বের আয়োজন ও অংশগ্রহণ করেন তাবলিগ জামাতের শুরায়ি নেজাম অনুসারী মুসল্লিরা। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো শুরায়ি নেজাম অনুসারী মুসল্লীদের বিশ্ব ইজতেমা। এবার দোয়ায় অংশগ্রহণ করেছেন প্রায় ৩০ লক্ষাধিক ধর্মপ্রান মুসল্লী।

আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এর আয়োজন ও অংশগ্রহণ করবেন মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে তাবলিগ জামাত আয়োজিত এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা।

টঙ্গী ৫৯ তম বিশ্ব ইজতেমা শুরায়ী নেজামের অধীনে ওলামায়ে কেরামে তত্ত্বাবধানে ২০২৬ সালের টঙ্গী বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে ১ম ধাপ ২,৩,৪ জানুয়ারী ২০২৬ ইং, ২য় ধাপ ৯,১০,১১ জানুয়ারী ২০২৬ ইং।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক!

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ৫৮ তম বিশ্ব ইজতেমার ২য় পর্ব

আপডেট টাইম : ০৫:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫