ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি: সৌদি আরবে ঈদ শুক্রবার কে হচ্ছেন মহম্মদপুর উপজেলা প্রশাসক? নীল সাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত; আহত শতাধিক বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
মঞ্জরুল ইসলাম রতন :

১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন স্ত্রীসহ সাবেক কর কর্মকর্তা রঞ্জিত কুমারের বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় সাড়ে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ট্যাক্সেস অ্যাপিলাত ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম বাদী হয়ে মামলা দুইটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ট্যাক্সেস অ্যাপিলাত ট্রাইবুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে দুই কোটি ২৪ লাখ ৮৪ হাজার ১০৫ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। অন্যদিকে, তার স্ত্রী ঝুমুর মজুমদার নয় কোটি ১৬ লাখ ১০ হাজার ১৯০ টাকার জ্ঞাত আয়ের উৎসবিহীন সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় স্বামী ও স্ত্রী দুজনকেই আসামি করা হয়েছে।
তাদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি: সৌদি আরবে ঈদ শুক্রবার

মঞ্জরুল ইসলাম রতন :

১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন স্ত্রীসহ সাবেক কর কর্মকর্তা রঞ্জিত কুমারের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট টাইম : ০৫:৫৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫