ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

বুধবার সকালেই মুক্তি পাবেন জামায়াত নেতা আজহারুল ইসলাম

মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম আগামীকাল বুধবার সকালে মুক্তি পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
আজ মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ইনশাল্লাহ আশা করি আগামীকাল সকালে [৯-১০টা] জনাব এ টি এম আজহারুল ইসলাম ভাই পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পাবেন।’

আজ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে খালাসের রায় ঘোষণা করেন।

এর আগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে আজহারকে মৃত্যুদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি তিনি আপিল করেন।

আপিলের শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখেন। তবে এরপর আজহার রিভিউ আবেদন করলে, গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ নতুন করে তার আপিল শুনানির অনুমতি দেয়।

মানবতাবিরোধী অপরাধের এটিই প্রথম মামলা, যেটি রিভিউ পর্যায়ে গিয়ে পুনরায় আপিল শুনানির সুযোগ পায় এবং শেষ পর্যন্ত আসামি খালাস পেলেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান

বুধবার সকালেই মুক্তি পাবেন জামায়াত নেতা আজহারুল ইসলাম

আপডেট টাইম : ০৬:৪২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫