ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি: সৌদি আরবে ঈদ শুক্রবার কে হচ্ছেন মহম্মদপুর উপজেলা প্রশাসক? নীল সাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত; আহত শতাধিক বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

মাগুরাতে বাস মোটর সাইকেল সংঘর্ষে নিহত ৩

মাগুরা সদর উপজেলার আবালপুর এলাকায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (১ জুন) বিকাল আনুমানিক ৫টার দিকে আবালপুর মাধ্যমিক বিদ্যালয় ও আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহত তিনজনই ছিলেন ছাত্র এবং মাগুরার হাজীপুর ইউনিয়নের বাসিন্দা।
ফুলবাড়ী গ্রামের জিসান, হাজিপুর গ্রামের রবিন, কাশিয়াডাঙ্গা গ্রামের সাজিম জয়।
তিন বন্ধু একসাথে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। হঠাৎ একটি বাসের সঙ্গে সংঘর্ষে তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি: সৌদি আরবে ঈদ শুক্রবার

মাগুরাতে বাস মোটর সাইকেল সংঘর্ষে নিহত ৩

আপডেট টাইম : ০৭:১৬:০০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫