ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের টিজি-৩৩৯ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান।

বিমান থেকে তাকে হুইলচেয়ারে করে নামানো হয় । এ সময় তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি। রাত ১টা ৪৫ মিনিটে ইমিগ্রেশনে গেলে প্রায় এক ঘণ্টা ধরে প্রক্রিয়া শেষে রাত ২টা ৪৫ মিনিটে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।

এর আগে, গত ৬ মে তিনি চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ড যান। তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার ও শ্যালক ডা. আ ন ম নৌশাদ খান। তবে সাবেক রাষ্ট্রপতির হঠাৎ দেশত্যাগ নিয়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। এর জেরে কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার ও বরখাস্ত করা হয়। পুলিশ গঠন করেছে একটি তদন্ত কমিটিও।

পরে সরকার উচ্চপর্যায়ের আরেকটি তদন্ত কমিটি গঠন করে, যার নেতৃত্বে আছেন অধ্যাপক সি আর আবরার। অন্য সদস্যরা হলেন – পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

উল্লেখ্য, আটবারের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হামিদ ২০১৩ থেকে ২০২৩ পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। বঙ্গভবন ছাড়ার পর তিনি রাজধানীর নিকুঞ্জে বসবাস করছিলেন।

গত বছরের রাজনৈতিক অস্থিরতার সময় দেশজুড়ে ব্যাপক পরিবর্তন ঘটে। এরপর চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জে আব্দুল হামিদসহ আওয়ামী লীগের শীর্ষ ১২৪ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বাদী বিএনপি কর্মী তহমুল ইসলাম জানান, আন্দোলনের সময় আহত হওয়ার পর সুস্থ হয়ে তিনি মামলা করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আপডেট টাইম : ০৫:১৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫