ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

পবিত্র আশুরায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান আমিনুল হকের

পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের রক্তাক্ত পরিবেশ তৈরি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, “তাজিয়া মিছিলের নামে শোক পালনের ক্ষেত্রে বিশৃঙ্খলা বা সহিংসতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। মিছিল যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু যেন না ঘটে।”

রবিবার (৬ জুলাই) বিকেলে রাজধানীর পল্লবী থানাধীন কালসির বেগুনটিলা ও বিহারি ক্যাম্প এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শিয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন কর্মসূচি পর্যবেক্ষণ করেন।

তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে, আমরাও আমাদের পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতা করবো।”

এছাড়াও স্থানীয় জনগণের নানা সমস্যা শুনে আমিনুল হক বলেন, “গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচারী সরকার দেশের মানুষের উন্নয়নের জন্য কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। পল্লবীর সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি বিদ্যুৎ, গ্যাস, পানি সংকট, মাদক ব্যবসা ও বেহাল রাস্তার সমস্যায় তারা ভুগছেন। অনেকেই অস্থায়ীভাবে বসবাস করছেন, তাদের পুনর্বাসনেরও প্রয়োজন রয়েছে।”

তিনি জানান, বিএনপি পল্লবী ও রূপনগর এলাকায় নিয়মিত উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছে এবং সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলছে। তিনি বলেন, “আমরা সকলের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছি। নিম্ন আয়ের মানুষদের জন্য উন্নত শিক্ষাব্যবস্থা গড়তেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী এবং যুবদল পল্লবী থানার সভাপতি হাজী নূর সালাম প্রমুখ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান

পবিত্র আশুরায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান আমিনুল হকের

আপডেট টাইম : ০৩:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫