ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি: সৌদি আরবে ঈদ শুক্রবার কে হচ্ছেন মহম্মদপুর উপজেলা প্রশাসক? নীল সাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত; আহত শতাধিক বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

খাল পরিষ্কার অভিযানে আমিনুল হক: জনগণকে সঙ্গে নিয়েই পরিবর্তন সম্ভব

কে কাজ করলো আর কে করলো না সেটা আমি দেখবো না। আমি দেখবো আমি নিজে কাজ করছি কিনা, আমার কাজ কতটা আপ-টু-দ্য-মার্ক হচ্ছে। আমি আমার মন মতো কাজ করতে পারলেই শান্তিতে থাকতে পারবো। – এভাবেই নিজের রাজনৈতিক দর্শন ব্যাখ্যা করলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের গণমানুষের নেতা আমিনুল হক।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পল্লবী থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত স্হানীয় প্যারিস রোডের পাশ্ববর্তী খাল পরিষ্কার কর্মসূচিতে নেতৃত্বদানকালে তিনি বলেন, একা দেশ বদলানো সম্ভব নয়, তবে সদইচ্ছা থাকলে জনগণকে সঙ্গে নিয়ে সবার মধ্যে দেশ বদলের ইচ্ছা জাগিয়ে দিয়েই প্রকৃত পরিবর্তন সম্ভব। আমি আমার জায়গা থেকে, আমার এলাকায় সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাবো।

আমিনুল হক আরও বলেন, জনগণের জন্য রাজনীতি করা দল বিএনপি জনগণকে সঙ্গে নিয়েই জনগণের সমস্যা সমাধান করবে। খাল পরিষ্কার চলবেই। আমি চাই আমার এলাকাকে একটি উদাহরণ হিসেবে গড়ে তুলতে।

স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কল্যাণে রাজনীতি করতে হলে তৃণমূলের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে। জনগণের আস্থা অর্জনই রাজনীতির মূল শক্তি।

খাল পরিষ্কার অভিযানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এলাকাবাসী এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, এই উদ্যোগ এলাকায় ইতিবাচক পরিবর্তন আনেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি: সৌদি আরবে ঈদ শুক্রবার

খাল পরিষ্কার অভিযানে আমিনুল হক: জনগণকে সঙ্গে নিয়েই পরিবর্তন সম্ভব

আপডেট টাইম : ০২:৪১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫