ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৩ দিন যাতায়াত বন্ধ গাজীপুর সিটি কর্পোরেশের প্রকৌশল বিভাগের উন্নয়ন সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক বনায়নের গাছ না কেটে বেড়িবাঁধ সংস্কারের অভিযোগ কুমিল্লা মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে ছেলেকে কারাদণ্ড বিসিক এর জিএম/পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি! বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক অনুমোদন

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিবেদক-
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
এই সিদ্ধান্তের ফলে আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে পাঠদান শুরু করা সম্ভব হবে। প্রাথমিকভাবে দুটি অনুষদের অধীনে দুটি বিভাগ খোলার অনুমতি প্রদান করা হয়েছে
ইউজিসি-এর পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অনুবিভাগ কর্তৃক অদ্য ১০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে (২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ) জারিকৃত এক প্রজ্ঞাপনে এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনটিতে আইন অনুষদের অধীনে আইন বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগ (হিসাব বিজ্ঞান ও তথ্য বিভাগ) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় চালুর প্রক্রিয়াটিকে এগিয়ে নিতে এনসিপি নেত্রী মনিরা শারমিনের ব্যক্তিগত ও ঐকান্তিক প্রচেষ্টা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে জানা যায়।
গত ২৮ নভেম্বর তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে তিনি নিশ্চিত করেন যে, ৫ আগস্ট পরবর্তী সময়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর করতে তিনি ইউজিসি-এর সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করেছেন।
মনিরা শারমিন তাঁর ফেসবুক পোস্টে নওগাঁকে ‘বাংলাদেশের কৃষি অর্থনীতির হৃদপিণ্ড’ হিসেবে উল্লেখ করে জোর দিয়েছিলেন, নতুন বিভাগগুলো যেন এলাকার কৃষি, আম, চাল ব্যবসা এবং উদ্যোক্তা সম্ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। তিনি বিশ্ববিদ্যালয়কে নৈতিক, মানবিক ও মেধাভিত্তিক মানুষ গড়ার কারিগর হিসেবে উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, এখানকার তরুণরাই আগামী দিনে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক অনুমোদন

আপডেট টাইম : ১০:৫৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫