ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়: বক্তব্য অস্বীকার করে এআইয়ের দোষ চাপালেন বিএনপি নেতা

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সমালোচনা ও রাজনৈতিক তোলপাড় সৃষ্টি হয়েছে। তার ওই বক্তব্যকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

গত শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নড়িয়া উপজেলার বাংলাবাজার এলাকায় বিএনপির নির্বাচনি প্রচারণাকালে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে মতিউর রহমান সাগর বলেন,
‘আপনারা ভোট দিলে বিএনপিকে দেবেন, না দিলে ঘরে শুয়ে থাকেন। কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারদের ভোট দেবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন—ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেবো না।’

১৩ মিনিটের ওই লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সমালোচনা বাড়তে থাকলে তিনি ভিডিওটি নিজের ফেসবুক আইডি থেকে সরিয়ে নেন। তবে এর আগেই ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি দাদন মুন্সি বলেন,
‘এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়। এতে নির্বাচনি পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে আমাদের নজরে এলে দলীয়ভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

অন্যদিকে নড়িয়া পূর্ব শাখা জামায়াতে ইসলামীর আমির কাজী আবুল বাসার জানান, বিতর্কিত ভিডিওটি তাদের নজরে এসেছে এবং তারা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তিনি বলেন, ‘জনগণই এর উপযুক্ত জবাব দেবে এবং আমরা বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি।’

এ বিষয়ে মতিউর রহমান সাগরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে পরে তিনি আবারও নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে আগের বক্তব্য অস্বীকার করেন।

লাইভ ভিডিওতে তিনি দাবি করেন,
‘ওই বক্তব্য আমার নয়। একটি দুষ্ট চক্র এআই প্রযুক্তি ব্যবহার করে আমার বক্তব্য কাটছাঁট করে বিভ্রান্তি ছড়িয়েছে। তাই আমি সব মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমের উদ্দেশে স্পষ্ট করে বলতে চাই—ওই বক্তব্য আমার নয়।’

শরীয়তপুর–২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান বলেন,
‘ভিডিওটি আমাদের হাতে এসেছে এবং এটি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সংশ্লিষ্ট ইলেক্টোরাল কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

উল্লেখ্য, শরীয়তপুর–২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুর রহমান।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান

ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়: বক্তব্য অস্বীকার করে এআইয়ের দোষ চাপালেন বিএনপি নেতা

আপডেট টাইম : ০২:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫