ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

কালীগঞ্জে হাদির খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও দোয়া অনুষ্ঠিত

আব্দুল মতিন খান,কালীগঞ্জ (গাজীপুর)-
গাজীপুরের কালীগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ বিচারের দাবিতে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে কালীগঞ্জ পৌর মুনশুরপুর এলাকায় খোদেজা শপিং কমপ্লেক্রোর সামনে কালীগঞ্জের সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইয়ুথ অ্যাক্টিভিস্ট লেখক রানা সরকার, এনসিপির নেতা শরীফুল ইসলাম, জুলাই যোদ্ধা মাহমুদুল হাসান, ছাত্রনেতা হিমেল মিয়া, ছাত্রনেতা শাহাদাত হোসেন, জাহিদুল ইসলাম, রিহাম হোসাইন রিদম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার মুল পরিকল্পনাকারী ও যার মাধ্যমে গুলি করা হয়েছে তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শান্তির ব্যবস্থা করতে হবে। জুলাই ২৪ আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারীদের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে যেন বাংলার মাটিতে আর কারো মায়ের বুক খালি না হয়। হাদির প্রকৃত খুনি গ্রেফতারে সরকার ব্যর্থ হলে আগামী দিন বৃহৎ আন্দোলনের কর্মসূচি পালন করা হবে।

পরে শহীদ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এই সময় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হাদি মৃত্যুবরণ করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান

কালীগঞ্জে হাদির খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও দোয়া অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫