ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রাণিসম্পদ অধিদপ্তরের আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট বিসিআইসিতে ‘কোকো পরিষদ’ ব্যানারে চেয়ারম্যান ও পিডি’র ক্যাশিয়ার খ্যাত কে এই নজরুল ইসলাম? বাংলাদেশ ব্যাংকে অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ’র ‘ক্ষমতার রাজত্ব’ চলছে! ফের রাজউক এর প্রধান প্রকৌশলী হতে চান মহাদুর্নীতিবাজ উজ্জ্বল মল্লিক ঢাকা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হ’ত্যা’র ঘটনায় অভিযুক্ত আটক: ফাঁসির দাবীতে মানববন্ধন ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ মাগুরা-২ আসনের এমপি ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-কে নাগরিক সংবর্ধনা প্রাইভেট না পড়লে অর্ধবার্ষিকে নম্বর কেটে দেওয়ার হুমকি শিক্ষকের পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের

পঞ্চগড়ে সারজিস ও নওশাদ’র একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার

মোহাম্মদ বাবুল হোসেন, পঞ্চগড়-
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও এনসিপি মনোনীত প্রার্থী সারজিস আলম এবং একই আসনের বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করেছেন।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই পর্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তারা পরস্পর কোলাকুলি করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করেন।

সারজিস আলম বলেন, বিএনপির প্রার্থী নওশাদ জমির ভাইসহ আমরা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এই কার্যক্রম সম্পন্ন করছি। নির্বাচনের শেষ দিন পর্যন্ত এবং নির্বাচনের পরেও আমাদের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণের প্রতি ও দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা সবসময় অটুট থাকবে।

তিনি আরও বলেন, দিনশেষে আমাদের দল আলাদা হতে পারে, আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু পঞ্চগড় ও দেশের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করে যাব। সম্ভবত এই প্রথম বিএনপির প্রার্থী ও সমমনা ১১ দলের একজন প্রার্থী একসঙ্গে প্রেস ব্রিফিং করছি। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পঞ্চগড়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

এ সময় ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দল গভীর শোকের মধ্যে রয়েছে। শোকের মাঝেও সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমরা নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পঞ্চগড়-১ আসনে আমারসহ সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, সারজিস আলম যা বলেছেন তাতে আমি সম্পূর্ণ একমত। দল ও আদর্শ ভিন্ন হতে পারে, তবে বাংলাদেশের জন্য এবং পঞ্চগড়ের মানুষের কল্যাণে আমরা সবাই সমানভাবে কাজ করে যাব। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।

জানা গেছে, পঞ্চগড় জেলার দুইটি আসনে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বাছাই পর্বে পঞ্চগড়-১ আসনে একজন এবং পঞ্চগড়-২ আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান।

এর মধ্যে পঞ্চগড়-১ আসনে সাতজন এবং পঞ্চগড়-২ আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পঞ্চগড়-১ আসনে জাগপা প্রার্থী রাশেদ প্রধানের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া পঞ্চগড়-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রাহিমুল ইসলাম বুলবুল, মাহমুদ হোসেন সুমন, জাগপা প্রার্থী রাশেদ প্রধান, এলডিপি প্রার্থী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান এবং কমিউনিস্ট পার্টির আশরাফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

ট্যাগস

প্রাণিসম্পদ অধিদপ্তরের আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

পঞ্চগড়ে সারজিস ও নওশাদ’র একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার

আপডেট টাইম : ০৩:০০:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬