ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! আবারও ফুটপাত আওয়ামী দোসর খলিলের দখলে বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হ’ত্যা’র ঘটনায় অভিযুক্ত আটক: ফাঁসির দাবীতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি |
ঝিনাইদহের কালীগঞ্জে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আবু তাহেরকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত লুঙ্গি ও নিহত শিশুর স্যান্ডেল।

শুক্রবার দুপুরে কালীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুর লাশ উদ্ধারের পর তারা তদন্ত শুরু করে। প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়ার পর প্রতিবেশী যুবক আবু তাহেরের অবস্থান শনাক্ত করে কুষ্টিয়া থেকে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক উপজেলার রায়গ্রাম এলাকার চিত্রা নদীর পাড় থেকে শিশুর ব্যবহৃত একটি স্যান্ডেল ও নদীর ভিতর থেকে হত্যাকান্ডের ব্যবহৃত লুঙ্গি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে নিখোঁজের একদিন পর ৪ বছরের শিশ তাবাচ্ছুমের বস্তাবন্দি লাশ একটি বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই অজ্ঞাতদের আসামী করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের পিতা নজরুল ইসলাম।

এদিকে হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে নিহত শিশুর গ্রামের বাড়ী মহেশপুর উপজেলার ভৈরবা বাজারে। কর্মসূচীতে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেয়। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ আফজাল বলেন,শিশু তাবাচ্ছুমকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়েই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অভিযুক্ত আবু তাহের। আমরা শিশুটির পিতার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের!

কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হ’ত্যা’র ঘটনায় অভিযুক্ত আটক: ফাঁসির দাবীতে মানববন্ধন

আপডেট টাইম : ০৩:১৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬