ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রাণিসম্পদ অধিদপ্তরের আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট বিসিআইসিতে ‘কোকো পরিষদ’ ব্যানারে চেয়ারম্যান ও পিডি’র ক্যাশিয়ার খ্যাত কে এই নজরুল ইসলাম? বাংলাদেশ ব্যাংকে অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ’র ‘ক্ষমতার রাজত্ব’ চলছে! ফের রাজউক এর প্রধান প্রকৌশলী হতে চান মহাদুর্নীতিবাজ উজ্জ্বল মল্লিক ঢাকা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হ’ত্যা’র ঘটনায় অভিযুক্ত আটক: ফাঁসির দাবীতে মানববন্ধন ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ মাগুরা-২ আসনের এমপি ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-কে নাগরিক সংবর্ধনা প্রাইভেট না পড়লে অর্ধবার্ষিকে নম্বর কেটে দেওয়ার হুমকি শিক্ষকের পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের

মির্জাগঞ্জে মোবাইল ফোনে পরকীয়া প্রেমের দ্বন্দ্বে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে হত্যা: পলাতক স্বামী

পটুয়াখালীর মির্জাগঞ্জে স্বামী মোবাইল ফোনে অন্য মেয়ের সাথে কথা বলা, প্রেমের সম্পর্ক এবং পারিবারিক কলহের জেরে কুলসুম আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। রোববার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
​ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সাইমন (২৫) পলাতক রয়েছেন। সাইমন কুমিল্লার সদর দক্ষিণ থানার চাষাপাড়া এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে। নিহত কুলসুম দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আনসার গাজীর মেয়ে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে কুলসুম আক্তার তাঁর বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত শনিবার (৩ জানুয়ারি) স্বামী সাইমন সেখানে আসেন। ঘটনার দিন রাতে তাঁরা ঘরের দোতলায় অবস্থান করছিলেন। দীর্ঘ সময় তাঁদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন উপরে গিয়ে দেখেন কুলসুমের নিথর দেহ পড়ে আছে এবং সাইমন সেখান থেকে উধাও।

​প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, নিহতের স্বামী মোবাইল ফোনে অন্য মেয়ের সাথে কথা বলা প্রেমের সম্পর্ক এবং পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। লাশের পাশে পড়ে থাকা একটি ওড়না দিয়ে শ্বাসরোধ করে কুলসুমকে হত্যা করা হয়েছে। ঘাড়ে দাগ ও রক্তের আলামত রয়েছে।

​স্বজনরা জানান, সাইমনের সাথে এটি কুলসুমের দ্বিতীয় বিবাহ ছিল। কুলসুমের ৪ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

​মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, মৃত্যু নিশ্চিত করেই হত্যাকারী পালিয়ে গেছে। ঘাতক স্বামী সাইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস

প্রাণিসম্পদ অধিদপ্তরের আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

মির্জাগঞ্জে মোবাইল ফোনে পরকীয়া প্রেমের দ্বন্দ্বে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে হত্যা: পলাতক স্বামী

আপডেট টাইম : ০৯:৩৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬