ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রাণিসম্পদ অধিদপ্তরের আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট বিসিআইসিতে ‘কোকো পরিষদ’ ব্যানারে চেয়ারম্যান ও পিডি’র ক্যাশিয়ার খ্যাত কে এই নজরুল ইসলাম? বাংলাদেশ ব্যাংকে অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ’র ‘ক্ষমতার রাজত্ব’ চলছে! ফের রাজউক এর প্রধান প্রকৌশলী হতে চান মহাদুর্নীতিবাজ উজ্জ্বল মল্লিক ঢাকা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হ’ত্যা’র ঘটনায় অভিযুক্ত আটক: ফাঁসির দাবীতে মানববন্ধন ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ মাগুরা-২ আসনের এমপি ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-কে নাগরিক সংবর্ধনা প্রাইভেট না পড়লে অর্ধবার্ষিকে নম্বর কেটে দেওয়ার হুমকি শিক্ষকের পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের

তেঁতুলিয়ায় অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন জব্দ

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড় প্রতিনিধি-
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় (১০ জানুয়ারি) সন্ধ্যায় সমতল ভূমি (ফসলি কৃষি জমি) হতে অবৈধভাবে মোডিফাইড ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু এ অভিযান পরিচালনা করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম আকাশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালীন সময়ে পরিবেশ বিধ্বংসী ০১টি অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন, ১টি পাম্প ও পাইপসহ আনুসঙ্গিক মালামাল (যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা) জব্দ করা হয়।
এ সময় উপস্থিত স্থানীয় জনসাধারণকে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয় ।

ঘটনাস্থলে সংশ্লিষ্ট অবৈধ মেশিনের মালিক অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়াও, উক্ত অভিযানে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, গ্রামপুলিশ এবং ময়নাগুড়ি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্য সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান।

ট্যাগস

প্রাণিসম্পদ অধিদপ্তরের আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

তেঁতুলিয়ায় অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন জব্দ

আপডেট টাইম : ১২:৫২:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬