ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রাণিসম্পদ অধিদপ্তরের আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট বিসিআইসিতে ‘কোকো পরিষদ’ ব্যানারে চেয়ারম্যান ও পিডি’র ক্যাশিয়ার খ্যাত কে এই নজরুল ইসলাম? বাংলাদেশ ব্যাংকে অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ’র ‘ক্ষমতার রাজত্ব’ চলছে! ফের রাজউক এর প্রধান প্রকৌশলী হতে চান মহাদুর্নীতিবাজ উজ্জ্বল মল্লিক ঢাকা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হ’ত্যা’র ঘটনায় অভিযুক্ত আটক: ফাঁসির দাবীতে মানববন্ধন ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ মাগুরা-২ আসনের এমপি ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-কে নাগরিক সংবর্ধনা প্রাইভেট না পড়লে অর্ধবার্ষিকে নম্বর কেটে দেওয়ার হুমকি শিক্ষকের পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

মোঃ সুমন, বান্দরবান প্রতিনিধি-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে বান্দরবান জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি আগামী ছয় (৬) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় কার্যালয়।

গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকার হাতিরপুলে অবস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বান্দরবান জেলার ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে বৈষম্যবিরোধী আন্দোলনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করাই এই কমিটির মূল লক্ষ্য।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন- আসিফ ইকবাল,সিনিয়র যুগ্ম আহ্বায়ক-সৈয়দ মাশরুম জিসান, যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিসবাহ উদ্দিন।

সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আরমানুল ইসলাম নয়ন-কে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মো. শরীফ, মো. ওমর ফারুক হৃদয় ও আরাফাতুল ইসলাম।

সাংগঠনিক কার্যক্রম জোরদারে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিকান্ত ত্রিপুরা। সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন মো. মেহেদী হাসান এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. নুর ছাদেক ও ইমদাদুল হক মিলন।
এছাড়া সংগঠনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন মিলন ত্রিপুরা এবং সহকারী মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন তারিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী সাত (৭) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এই কমিটির নেতৃত্বে বান্দরবান জেলায় শিক্ষার্থীদের অধিকার রক্ষা, বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং গণতান্ত্রিক ছাত্র আন্দোলন জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

স্থানীয় ছাত্রসমাজের মধ্যে এ কমিটি গঠনকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। অনেকেই আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরও সংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে।

ট্যাগস

প্রাণিসম্পদ অধিদপ্তরের আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

আপডেট টাইম : ০২:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬