ঢাকা ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হ’ত্যা’র ঘটনায় অভিযুক্ত আটক: ফাঁসির দাবীতে মানববন্ধন ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ মাগুরা-২ আসনের এমপি ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-কে নাগরিক সংবর্ধনা প্রাইভেট না পড়লে অর্ধবার্ষিকে নম্বর কেটে দেওয়ার হুমকি শিক্ষকের পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের চাঁদা-টেন্ডারবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, দলীয় হলেও ছাড় নয়- ডাক‌, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনকে জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করা হবে- প্রশাসক শওকত হোসেন খালেদা জিয়ার বাড়ী ভাংগা ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে বাফার ৫টি গুদাম নির্মাণের ৩০০ কোটি টাকার কাজ! কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত, আটক ১ রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই

স্বতন্ত্র প্রার্থীর লোকজন আওয়ামী লীগের দোসর- শেখ মোহাম্মদ আব্দুল্লাহ

নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন।

শুক্রবার (সকাল ৯টা) ষোলপুর, নিমতলা ও কুচিয়ামোড়া কলেজ মাঠে অনুষ্ঠিত গণসংযোগ ও পথসভায় তিনি অংশগ্রহণ করেন।

সিরাজদিখান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম মিয়ার সঞ্চালনায় এবং কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাছিম খানের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “স্বতন্ত্র প্রার্থীর নামে যারা মাঠে সক্রিয়, তাদের অনেকেই আওয়ামী লীগের দোসর। তারা বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এদের সবাইকে চিহ্নিত করতে হবে।”

তিনি আরও বলেন, “এই নির্বাচন শুধু একটি দলের নয়, এটি গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার লড়াই। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”

বক্তব্য শেষে নেতাকর্মীরা এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ চালান এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হ’ত্যা’র ঘটনায় অভিযুক্ত আটক: ফাঁসির দাবীতে মানববন্ধন

স্বতন্ত্র প্রার্থীর লোকজন আওয়ামী লীগের দোসর- শেখ মোহাম্মদ আব্দুল্লাহ

আপডেট টাইম : ০১:৩৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬