ঢাকা ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হ’ত্যা’র ঘটনায় অভিযুক্ত আটক: ফাঁসির দাবীতে মানববন্ধন ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ মাগুরা-২ আসনের এমপি ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-কে নাগরিক সংবর্ধনা প্রাইভেট না পড়লে অর্ধবার্ষিকে নম্বর কেটে দেওয়ার হুমকি শিক্ষকের পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের চাঁদা-টেন্ডারবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, দলীয় হলেও ছাড় নয়- ডাক‌, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনকে জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করা হবে- প্রশাসক শওকত হোসেন খালেদা জিয়ার বাড়ী ভাংগা ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে বাফার ৫টি গুদাম নির্মাণের ৩০০ কোটি টাকার কাজ! কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত, আটক ১ রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই

সিরাজদিখানে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে শুভ খানের নেতৃত্বে গণসংযোগ

নাদিম হায়দার,মুন্সীগঞ্জ প্রতিনিধি-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে মুন্সীগঞ্জ-১ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মমিন আলীর পক্ষে সিরাজদিখান উপজেলায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করা হয় এবং ফুটবল প্রতীকে ভোট দিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. মমিন আলীকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।
গণসংযোগে শুভ খানের নেতৃত্বে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে সিরাজদিখান পরিবহনের চেয়ারম্যান আব্দুল খালেক সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে আব্দুল খালেক সিকদার বলেন, সিরাজদিখান দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যেই মো. মমিন আলী নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষের কথা বলতেই রাজনীতিতে এসেছেন।
স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হলে সিরাজদিখানে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। প্রত্যন্ত এলাকার মানুষ যেন সহজে চিকিৎসা সেবা পায়, সে জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, রাজনীতি আমার কাছে ক্ষমতার হাতিয়ার নয়, মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যম। এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর অবস্থান নেওয়া হবে। তরুণ সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলাই আমার লক্ষ্য।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের একটি ভোটই পারে সিরাজদিখানের ভবিষ্যৎ পরিবর্তন করতে। ফুটবল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে আপনাদের আস্থার মর্যাদা রাখবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হ’ত্যা’র ঘটনায় অভিযুক্ত আটক: ফাঁসির দাবীতে মানববন্ধন

সিরাজদিখানে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে শুভ খানের নেতৃত্বে গণসংযোগ

আপডেট টাইম : ১২:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬