ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে দুই থানার ওসি প্রত্যাহার সিজার অপারেশনের পর প্রসূতির মৃত্যু, নবীনগর আহামেদ ক্লিনিক হাসপাতালে ভাঙচুর বান্দরবানের পর্যটন শিল্পের উন্নয়ন তরান্বিত করা হবে: নবাগত জেলা প্রশাসক গাজীপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী নদীতে অবৈধভাবে মাছ ধরার সময় পুলিশের অভিযান, সেলো মেশিন উদ্ধার বর্ণিল আয়োজনে পর্দা উঠল শরীয়তপুর প্রিমিয়ার লীগ মির্জাগঞ্জে যুবকের কাছে চাঁদা দাবী: না পেয়ে এসিড নিক্ষেপ, বিএনপি ও যুবলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে ভাবিকে পেটালেন দেবর: থানায় অভিযোগ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক, আবুল কাশেমের হত্যা, একটা পূর্ব পরিকল্পিত হত্যা মাগুরার মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদকসেবী আটক

নারী ফুটবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ ফুটবলে অংশ নিচ্ছে বাংলাদেশ। আসরটিতে অংশ নিতে অস্ট্রেলিয়ার উদ্দেশে গতকাল রাতে দেশ ছেড়েছে ঋতুপর্ণা ও আফঈদারা। আগামী ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত এশিয়ার সর্বোচ্চ মঞ্চের এই লড়াই। এই গৌরবময় মুহূর্তে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলের সকল খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন,’ আমাদের মেয়েরা বারবার প্রমাণ করেছে যে, অদম্য ইচ্ছা আর পরিশ্রম থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আজ তারা এশিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হতে যাচ্ছে। এটি কেবল নারী ফুটবলের উন্নয়নই নয়, বরং ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের নারীশক্তির অগ্রযাত্রার এক অনন্য প্রতিফলন।’ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের গ্রুপে রয়েছে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। চীন ও উত্তর কোরিয়া অত্যন্ত শক্তিশালী দল। এরপরও লড়াকু মানসিকতা প্রত্যাশা করে জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন,‘আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়ার মাঠেও আপনারা লাল-সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্‌ণ রাখবেন। জয়-পরাজয় ছাপিয়ে আপনাদের লড়াকু মানসিকতা সারা বিশ্বের কাছে বাংলাদেশের আত্মপরিচয় তুলে ধরবে।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে দুই থানার ওসি প্রত্যাহার

নারী ফুটবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

আপডেট টাইম : ০৬:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬