ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

মহম্মদপুর প্রতিনিধি (মাগুরা) |
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের উদ্যোগে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় MD-1/S-6 খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, দেশের নদী-নালা ও খালগুলোকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।

মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত নদী ও খালগুলো ভরাট হয়ে যাওয়ায় অনেক এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়েছে। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার দেশব্যাপী খাল ও জলাধার পুনঃখনন কার্যক্রম হাতে নিয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় জনপ্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। তারা বলেন, খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক স্থানীয় জনগণ এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এই খাল পুনঃখনন প্রকল্পের মাধ্যমে এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ প্রতীকীভাবে খনন কাজের উদ্বোধন করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান

মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

আপডেট টাইম : ১১:১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬