হানিফ সরদার, জয়পুরহাট প্রতিনিধি |
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩৩০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারি।
অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে শাড়ি, থ্রি-পিস, হাজি রুমাল এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকার সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে সমভাবে পৌঁছে দিতে সরকারের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ এবং জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ভিপি ওবায়েদুর রহমান সুইট, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাফউল হাদী মিঠু। বিএনপি নেত নুরুজ্জামান মৃধা, হাজী সোহেল রানা, মতিয়ার রহমান বাঁধন, আজাদুল ইসলাম, জাকির হোসেন চৌধুরী, সেলিমুজ্জামান সেলিম ও উপজেলা বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জানা গেছে, এদিন ২০০টি শাড়ি, ৩০টি থ্রি-পিস, ৩০টি হাজি রুমালসহ নগদ অর্থ ৩৩০ জন উপকারভোগীর মধ্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাকর্মীদের সঙ্গে ইফতারে অংশ নিবেন।
খবর বাংলাদেশ ডেস্ক : 





















