ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব হলেন মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব গাজীপুরে উদ্বোধনের আগেই সড়কে ধস: দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত মাগুরা গোপালগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নাসিরুল ইসলাম (মিলন) গ্রেপ্তার দৈনিক খবর বাংলাদেশ’র মুরাদনগর প্রতিনিধির ঈদ শুভেচ্ছা দৈনিক খবর বাংলাদেশের ঝিনাইদহ প্রতিনিধির ঈদ শুভেচ্ছা দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক’র ঈদ শুভেচ্ছা মনপুরার কিংবদন্তি রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল মান্নান আর নেই মনপুরাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়া কুষ্টিয়ার কুমারখালী থানার ওসি’র গাড়ি ভাঙচুরের অভিযোগ এমপির বিরুদ্ধে

রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব হলেন মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন

তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব এবং সহকারী প্রেসসচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।

তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে প্রেষণে রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব নিয়োগ দিয়ে তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
একই আদেশে তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে প্রেষণে রাষ্ট্রপতির সহকারী প্রেসসচিব নিয়োগ দিয়ে তার চাকরিও রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
মো. সরওয়ার আলম সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির প্রেসসচিবের দায়িত্বে আছেন।
নতুন করে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে দুজন কর্মকর্তাকে যুক্ত করল সরকার।
গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সব কর্মকর্তাকে সরিয়ে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি সরকার গঠনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগের প্রেসসচিব সরওয়ার আলমকে একই পদে নিয়োগ দেয়।
অপর আদেশে কমডোর মো. আসাদুজ্জামানকে জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস পদে নিয়োগ দিয়ে তার চাকরি সংসদ সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।
আর জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস কমডোর মো. রাশেদ সাত্তারকে নৌবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব হলেন মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন

রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব হলেন মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন

আপডেট টাইম : ০৪:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬