ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে মুদি দোকানের আড়ালে চলছিল অবৈধ যৌন উত্তেজক সিরাপের ব্যবসা; পুলিশের অভিযানে উদ্ধার ৮১ বোতল, আটক ১ গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল এর নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ২০২৬ অনুষ্ঠিত ঝালকাঠিতে ২৪ লাখ টাকার কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধসে পড়ল সংযোগ সড়ক পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধ: বিএনপির প্রভাব খাটিয়ে হয়রানির অভিযোগ জয়পুরহাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আবু বকর, সম্পাদক শামীম কাদির সিরাজদিখানে কৃষিজমি ও জলাশয় রক্ষায় অবৈধ ভরাট কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান

মাগুরায় পান্নু চেয়ারম্যানের হাতুড়ীর আঘাতে অধ্যক্ষ আব্দুর রউফের মৃত্যু

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরা মহম্মদপুর থানাধীন বালিদিয়া ইউপি চেয়ারম্যান পান্নু মোল্যার হাতুড়ীর আঘাতে মাওলানা আবদুর রউফ (৪০) এর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু বিচারের দাবি জানান। আব্দুর রউফ মহম্মদপুর উপজেলার হাজী মোসলেম উদ্দীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের পরিচালনা কমিটির সভাপতি এবং মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া সম্মিলনী ইসলামী আলীম মাদ্রাসার অধ্যক্ষ।
গত ২১ মার্চ বৃহস্পতিবার রাতে তার বড়লিয়া গ্রামের ওপর বালিদিয়া ইউপি চেয়ারম্যান পান্নু মোল্লা ও তার বাহিনী সন্ত্রাসী হামলা চালায়। নিহতের পরিবারের দাবি, কলেজের গাছ জোরপূর্বক কেটে নেওয়ার কারণে বালিদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পান্নু মোল্যা নামে কলেজের পক্ষ থেকে আবদুর রউফ আদালতে মামলা দায়ের করেন।
যে মামলার কারণে অন্তত তিনবার তার ওপর হামলা করে ওই পান্নু চেয়ারম্যান। সর্বশেষ বৃহস্পতিবার রাতে বড়রিয়া গ্রামের মধ্যে আবদুর রউফের ওপর হামলা চালানো হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হলে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ মার্চ সোমবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই আবদুল ওয়াহাব মিলন বলেন, মামলা করার অপরাধে এইদিন চেয়ারম্যান পান্নুু মোল্যা, মিয়া ভাইয়ের কাছে ১ লাখ টাকা চেয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। শেষ পর্যন্ত তার প্রাণ কেড়ে নিলো। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
মৃত্যুর পর হাসপাতালে উপস্থিত সদর থানার এস.আই পারভেজ আহমেদ বলেন, খবর পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত বালিদিয়া ইউপি চেয়ারম্যান পান্নু মোল্যার সঙ্গে যোগাযোগ করা হলে পুরো বিষয়টি তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন। অযথা এ ঘটনায় আমার নাম জড়ানো হচ্ছে বলে জানান। অন্যদিকে মহম্মদপুর থানার ওসি রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা

মাগুরায় পান্নু চেয়ারম্যানের হাতুড়ীর আঘাতে অধ্যক্ষ আব্দুর রউফের মৃত্যু

আপডেট টাইম : ০৭:৪৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯