ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

হাতজোড় করে ক্ষমা চেয়ে দেশ ছেড়েছেন শামীম ওসমান

খবর বাংলাদেশ :

হাতজোড় করে ক্ষমা চেয়ে ওমরাহ হজের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পরিবার নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়েন তিনি। প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন তার পিএস হাফিজুর রহমান।

এর আগে শনিবার সন্ধ্যায় শহরের মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মাসহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন সংসদ সদস্য শামীম ওসমান।

তিনি বলেন, ‘মানুষের জীবনটা অনেক ছোট। এই ছোট জীবনে আমি অনেক সংঘাতে জড়িয়ে পড়ি, যেটা আমাদের উচিত না। আমি (রবিবার) আমার পরিবারসহ আল্লাহর ঘর জিয়ারত করতে যাব। আপনারা সবাই দোয়া করবেন। যেন আল্লাহর রাসূলের রওজা মোবারকে যেতে পারি। সেখানে গিয়ে নিজের জন্য যেভাবে দোয়া করব সেভাবে যেন মুসলিম উম্মাহ ও আমার এলাকার ভাই-বোন আছেন, দুনিয়ার সব মানুষের জন্য, দোয়া করতে পারি। নিজের চেয়ে বেশি যেন আপনাদের জন্য চাইতে পারি।‘

তিনি আরও বলেন, ‘আমি একটা মানুষ। ফেরেশতা আর শয়তানের ভুল হয় না। মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে। রাজনীতি করি অনেক সময় অনেক কথা বলতে হয়। বিরোধী দল বিএনপিসহ যারা আছেন তারা কষ্ট পান। আমি তাদের সবার কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছি। মুসল্লিদের কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছি। ভুলত্রুটি হতেই পারে। হওয়াটাই স্বাভাবিক। ফিরে আসব কি না, জানি না। আপনারা দোয়া করবেন।’

শামীম ওসমান বলেন, ‘মাসদাইর কবরস্থানে আমার মা-বাবা-ভাইয়াসহ পরিবারের সবাই শুয়ে আছেন। আমিও যেন এখানে এসে তাদের সঙ্গে থাকতে পারি, এই দোয়াটা করবেন। মানুষ হিসেবে আপনাদের সবার কাছে ক্ষমা চাই এবং আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ যেন আপনাদের সবার ওপর রহমত দেন, বরকত হেফাজত করেন।’

হজ থেকে ফিরে মাদক নির্মূলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি যখন প্রথম হজে যাই, তখন আল্লাহর কাছে চেয়েছিলাম, যেন নারায়ণগঞ্জ থেকে যৌনপল্লী পুনর্বাসনের মাধ্যমে উঠিয়ে দিতে পারি। আল্লাহ কবুল করেছিলেন শেখ হাসিনার উছিলায়। আমি এবার আল্লাহর কাছে চাইব, যেভাবে মাদক চারদিকে ছড়িয়ে পড়ছে, তা নির্মূলে যেন কাজ করতে পারি। পুলিশের একার পক্ষে এটা দূর করা সম্ভব নয়। আপনারা দোয়া করবেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যেন দলমত-নির্বিশেষে সমাজের সব ভালো মানুষ নিয়ে আমি যেন কাজ করতে পারি। যেন মানুষের জন্য শান্তি এনে দিতে পারি। হজে গিয়ে আমি যেন আল্লাহ গাফুরুর রহিমের সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আপনাদের সেবা করতে পারি, এই দোয়া চাই।’

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

হাতজোড় করে ক্ষমা চেয়ে দেশ ছেড়েছেন শামীম ওসমান

আপডেট টাইম : ০৪:৫৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩