ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোনে সিসিটিভি নজরদারি রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

খাগড়াছড়িতে দূরপাল্লার সাতটি বাস ভাঙচুর

খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দূরপাল্লার সাতটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে খাগড়াছড়ির গুইমারার বাইল্লাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজিবির সদস্যরা।
ভাঙচুরের শিকার নাইট কোচ শান্তি পরিবহনের চালক ছোটন সাহা জানান, সন্ধ্যার পর খাগড়াছড়ি শহর থেকে সাতটি নাইট কোচ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। গুইমারা এলাকায় আসার পর ১৫/২০ জন দুর্বৃত্ত চলন্ত বাসগুলো লক্ষ্য করে বৃষ্টির মতো ইট দিয়ে ঢিল ছুড়তে থাকে। এতে সবগুলো বাসের সামনের ও জানালার গ্লাস ভেঙে যায়। ভাঙচুরের পর দুর্বৃত্তরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। হামলাকারীরা বেশির ভাগ পাহাড়ি বলে জানিয়েছেন তিনি।
এদিকে ভাঙচুরের পর বাসগুলোকে গুইমারা বাজারে আনা হয়। ভাঙচুরের শিকার বাসগুলোর মধ্যে শ্যামলী পরিবহন, রবি পরিবহনের হুন্দাই (এসি), শান্তি পরিবহন রয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি

খাগড়াছড়িতে দূরপাল্লার সাতটি বাস ভাঙচুর

আপডেট টাইম : ০৫:০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩