ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ আরিফ উল্লাহ বিরুদ্ধে বান্দরবান পৌরসভার ২০ বছরের মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত মহম্মদপুরে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ বিধবা ঝর্না বেগম মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলেছি যে, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই আমরা। অব্যাহতভাবে এটাই আমাদের পলিসি। বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের যোগাযোগের ক্ষেত্রে অব্যাহতভাবে এটাই থাকবে। তার কাছে একজন সাংবাদিক সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী বার্ষিক রিপোর্টের দিকে দৃষ্টিপাত করেন। বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশ সক্রিয়ভাবে উগ্রপন্থিদের বিরুদ্ধে লড়াই করছে। এতে দেশে সন্ত্রাসী ঘটনা কমে এসেছে। তবে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতাকে উগ্রপন্থি গ্রুপগুলোর পুনরুত্থানের বড় রকমের একটি উদ্বেগ হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে আপনার মতামত কি? এক্ষেত্রে সহায়তায় আপনাদের কি কোনো পরিকল্পনা আছে? এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার ওই মন্তব্য করেন।

ওই সাংবাদিক তাকে পুনরায় সন্ত্রাস ইস্যুতে মন্তব্য করতে বলেন। জবাবে ম্যাথিউ মিলার বলেন, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। সবেমাত্র আমরা এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছি। তাতে যা আছে, তার বাইরে মন্তব্য করার কিছু নেই আমার কাছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০৪:১৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩