ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

মিরপুরে ৬৫০ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

মঞ্জুরুল ইসলাম রতন :
রাজধানীর মিরপুরের বুড়িরটেক এলাকা থেকে অবৈধ দখলে থাকা প্রায় ৬৫০ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে সরকারের এসব সম্পত্তি দখলদারেরা আলীনগর হাউজিং, হ্যাভেলী প্রোপার্টিজ, খাতুন প্রোপার্টিজের নামে অবৈধভাবে ক্রয়-বিক্রয় করে আসছিল।
গত মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিবলী সাদিকের তত্ত্বাবধানে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা এবং মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। এ সময় ঢাকা মহানগরীর সকল সহকারী কমিশনারেরা (ভূমি) উপস্থিত ছিলেন। উচ্ছেদ কার্যক্রমের সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিপুল সংখ্যক ফোর্স নিয়োজিত ছিল।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুরে অবস্থিত এই সম্পত্তি (০৫/৭২-৭৩ এল) কেসমূলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অনুকূলে অধিগ্রহণ করা হয়। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এ সম্পত্তি অব্যবহৃত রাখায় ২০০৯ সালে তৎকালীন ঢাকা জেলা প্রশাসক এ সম্পত্তি পুণঃগ্রহণ করেন। এর প্রেক্ষিতে ২০১৫ সালে পুণঃগ্রহণের গেজেট প্রকাশিত হয়।
প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি মতে সাবেক মিরপুর (বর্তমান পল্লবী) থানাধীন বাউনিয়া মৌজার সি,এস ৩১০১, ৩১০২, ৩১০৩, ৩১০৪, ৩১০৫, ৩১০৬, ৩১০৭, ৩১২১ এবং ৩১২৩ দাগে পুণঃগ্রহণকৃত জমির পরিমাণ ১০.১৮ একর।
গেজেট বিজ্ঞপ্তি মোতাবেক পুণঃগ্রহণকৃত এ ভূমি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে রেকর্ড সংশোধন করা হয়েছে যার মধ্যে প্রায় ৬ একর ভূমি থেকে আজ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধারকৃত এ ভূমিতে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে এবং কাঁটাতারের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। অবশিষ্ট ভূমিতেও পর্যায়ক্রমে উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।
জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, জনকল্যাণে বিভিন্ন কার্যক্রমে এ ভূমি ব্যবহার করা হবে এবং সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসন, ঢাকার কার্যক্রম চলমান থাকবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

মিরপুরে ৬৫০ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

আপডেট টাইম : ০৮:৫৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪