ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

সুখবর নেই আবহাওয়া বার্তায়, বিপর্যস্ত জনজীবন

প্রখর তাপপ্রবাহ আর গরমে জনজীবন এক রকম বিপর্যস্ত। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা অনেক বেশি থাকার কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। এমনটি জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

আজ রবিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মো. ওমর ফারুক জানান, রাতের তাপমাত্রা অনেক বেশি। আগামী ২৪ থেকে ২৫ এপ্রিল তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। তবে ২৭, ২৮ তারিখে আবার বেড়ে যাবে তাপমাত্রা। মে মাসেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, পূর্বের বছরগুলোর তুলনায় এবারে তাপমাত্রা বেশি। আগামী তিনদিন বৃষ্টি হতে পারে, ফলে তাপমাত্রা কমে আসবে।

প্রসঙ্গত, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

গরমের এই তীব্রতার মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত গরম থেকে নিস্তার পাওয়ার কোনো সুখবর নেই। কারণ আগামী অন্তত দুই দিন তাপমাত্রা কমার সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।

এদিকে তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর তিন দিনের জন্য (১৯ থেকে ২১ এপ্রিল) তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে। এই অবস্থায় ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে দিয়েছে সরকার।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

সুখবর নেই আবহাওয়া বার্তায়, বিপর্যস্ত জনজীবন

আপডেট টাইম : ০৯:৪৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪