ঢাকা ১২:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

১২ জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে

দেশজুড়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। ১২ জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এতে গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। এই তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে যশোরে। এ নিয়ে ৪০ ডিগ্রির ওপরে উঠে যাওয়া অঞ্চল রয়েছে ১২টি। সেগুলো হলো ঢাকা বিভাগের ঢাকা জেলায় ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস, টাঙ্গাইলে ৪০.৪, ফরিদপুরে ৪০.৮ ও গোপালগঞ্জে ৪০.৮। রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস ও পাবনার ঈশ্বরদীতে ৪২.০। এ ছাড়া খুলনা বিভাগের খুলনা জেলায় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস, বাগেরহাটের মোংলায় ৪১.৭, সাতক্ষীরায় ৪০.৩, যশোরে ৪২.৬, চুয়াডাঙ্গায় ৪২.৪ ও কুষ্টিয়ার কুমারখালীতে ৪১.২।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে রংপুর বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এখন দেশের সবচেয়ে শীতল বিভাগ রংপুর। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির ওপরে ওঠেনি। আর সর্বনিম্ন তাপমাত্রাও এই অঞ্চলে। এ ছাড়া দেশের সবচেয়ে উষ্ণ বিভাগ এখন খুলনা। সেখানে ছয়টি জেলার তাপমাত্রা উঠেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

১২ জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে

আপডেট টাইম : ১১:০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪