ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোনে সিসিটিভি নজরদারি রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

র‌্যাবের অভিযান, ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে প্রতিনিধি জিয়াউর রহমান

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ তুহিন হোসেন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বুধবার (৩১ জুলাই) ভোরে সীমান্তের পুটখালী ইছামতি নদীর তীরবর্তী অবস্থিত আমবাগান থেকে এ ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

আটক তুহিন হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী (পশ্চিমপাড়া) গ্রামের সামসুজ্জামানের ছেলে

র‌্যাব -৬ এর কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, যশোরের বেনাপোল সীমান্তে পুটখালী গ্রামের জনৈক আজগর আলীর আমবাগানের উত্তর পাশে ইছামতী নদীর দক্ষিণ পাড়ে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের নিমিত্তে মজুদ করেছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তুহিন হোসেনকে আটক করে।

এ সময় আটক তুহিন হোসেনের স্বীকারোক্তিতে তার দেখানো ও সনাক্ত মতে উক্ত আমবাগানের উত্তর পাশে ইছামতী নদীর দক্ষিণ পাড় হতে দুটি জালি বস্তায় বিশেষ ভাবে রক্ষিত ৩৯৭ বোতল ফেন্সিডিল তার নিজ হাতে বাহির করে দেওয়া মতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আটক তুহিন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য আটক আসামিরা সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্প মূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ করে বিক্রয় করে থাকে। তাছাড়া মাদক ব্যবসায়ীরা মাদক পাচারে এই সীমান্তকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে।সম্প্রতি র‌্যাবের একাধিক টিম পাচারের সময় মাদকের তিনটি চালান উদ্ধার করেছে

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি

র‌্যাবের অভিযান, ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ০১:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪